সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

সিলেট প্রতিনিধি
হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সিলেটে পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলীয় ও স্থানীয় নেতারা।

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট নগরীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যাওয়ার সময় সড়কের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। সার্কিট হাউজে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। এরপর রাত আটটার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার পরিকল্পনা করেছে সিলেট মহানগর পুলিশ। এ জন্য প্রায় ১ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি আরও ২০০ সদস্যকে অতিরিক্ত দায়িত্বে রাখা হয়েছে।

সোমবার দুপুরে সফরের নির্ধারিত স্থানগুলো ঘুরে দেখেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি রাষ্ট্রপতির সফর ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থার কথা জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮-২৯ অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদম

১ ঘণ্টা আগে

‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে মাহদী আমিনের সঙ্গে ইফতেখারুজ্জামানের দ্বিমত

গত সাত মাসে দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিনের এমন বক্তব্যের সঙ্গে একমত নন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— এমন দাবি করার মতো তথ্

২ ঘণ্টা আগে

ইউপি নির্বাচনের ঘোষিত সময়সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি ইসি সচিব। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।’

২ ঘণ্টা আগে

শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদেরদেরও ফেরত চাওয়া হবে: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বাংলাদেশে মামলা ও সাজা হওয়া অন্যদেরও ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

৩ ঘণ্টা আগে
Advertisement