প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ঈদুল আজহার জন্য সাত দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিন থাকবে এ ছুটি। তবে এর আগে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ বছর ঈদুল ফিতরেও সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।
বৃহস্পতিবার (৭ মে) রাতে ঢাকায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২২ মে রয়েছে শুক্রবারের সাপ্তাহিক বন্ধ। পরদিন ২৩ মে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকলেও তা বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) অফিস খোলা থাকবে।
এর আগে এ বছর ঈদুল ফিতরেও ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ছুটি ঘোষণা করে সরকার। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি বাড়ানো হলে তা ভোগান্তি কমিয়ে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বড় ভূমিকা রাখে।
একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সহজলভ্য করা, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা এবং নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করতেই এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
নীতিমালায় পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল ও অর্থায়ন নিশ্চিতের কথা রয়েছে। সিদ্ধান্ত হয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার নিয়ে সচেতন করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

নীতিমালায় ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট রাখতে বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে।
নীতিমালায় সব টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে সেপটিক ট্যাংক নির্মাণ। বলা হয়েছে, কোনোভাবেই টয়লেটের বর্জ্য নদী, খাল-বিলসহ জলাশয়ে ফেলে পানি দূষণ করা যাবে না। নীতিমালা বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৯ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১১ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৩ ঘণ্টা আগে