'নতুন বন্দোবস্ত বলতে শুধু পদ-পদবির রদবদল নয়, বরং সিস্টেমের বদল'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পিআইডি ফাইল ছবি

নতুন বন্দোবস্ত বলতে আমরা চেয়েছিলাম শুধু প্রতিষ্ঠানের নাম বদল বা পদ-পদবির রদবদল নয়, বরং সিস্টেমের বদল উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেন, ‘দেশে এক-এগারো পুনরায় ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। আমরা দেশকে রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছি এবং সংলাপ বা আলোচনার দিকে যাচ্ছি না।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন, ফিনটেক সোসাইটি আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিটের দ্বিতীয় দিন তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘এক-এগারো আবার ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। রাজনৈতিক সংঘাত হবে—এমন এক জায়গায় আমরা দেশকে নিয়ে যাচ্ছি। আমরা সংলাপ বা আলোচনার দিকে যাচ্ছি না।’

উপদেষ্টা মাহফুজ বলেন, অনেকে মনে করে আওয়ামী লীগ অনেক বড় শক্তি। না, আওয়ামী লীগ বড় শক্তি নয়। তারা দেউলিয়া হয়ে গেছে। তারা টিকেছিল সিভিল ও মিলিটারি ব্যুরোক্রেসির আনহোলি নেক্সাসের জোরে।

তিনি বলেন, মানুষ বিনিয়োগ করছে না, কারণ মানুষের আস্থা নেই। নির্বাচনের পরে বিনিয়োগ করবে বলে মানুষ অপেক্ষায় আছে। এর মানে এই নয় যে কোনো সংকটের কারণে বিনিয়োগ হচ্ছে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের স্থগিতাদেশের কারণে তার ফলাফল এত দিন প্রকাশ করা হয়নি, যা আজকের রায়ের পর পুরোপুরি আটকে গেল।

৩ ঘণ্টা আগে

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২২ জুন রায়ের এই দিন ধার্য করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৪ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সতর্কবার্তায় বলা হয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, থানায় জিডি

সোমবার (২৯ জুন) এক বার্তায় বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে, এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দিন রাজধানীর ভাটারা থানায় এ সংক্রান্ত একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২, তারিখ ২৯/০৬/২০২৬।

১৫ ঘণ্টা আগে