প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন। তারা বারবার সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়।
এর আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সড়কের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন তারা।
‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, ‘সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি।’
তিনি আরও বলেন, ‘পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন পর্যন্ত আমাদের স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়নি। বরং নানাভাবে জুলাইকে হেয় করার প্রবণতা দেখা যায়। আমরা আমাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছি। তবে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
৫ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।
৬ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ
৬ ঘণ্টা আগে