প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড় এবং কোচের অন্তর্ভুক্তি চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট হিসেবে নতুন খেলোয়াড়দের স্বাগত জানিয়ে সাজ্জাত আলী বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও ক্রিকেট দলকে শক্তিশালী করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এরই অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি পুলিশ এফসিকে আরও শক্তিশালী করবে।
এপিবিএন প্রধান ও অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির বলেন, আমাদের ক্রিকেট টিম বিশ্বব্যাপী বাংলাদেশের জন্য একটি নতুন পরিচয় তৈরি করেছে। ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ এফসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেশাদারত্ব এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা একদিন চ্যাম্পিয়ন হব।
পুলিশ এফসির সহসভাপতি ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফরুক আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।
তিনি ক্লাবের সব জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় এবং কোচিং স্টাফদের স্বাগত জানান।
এ মৌসুমে বাংলাদেশ পুলিশ এফসি ব্রাজিল থেকে দুইজন, উগান্ডা থেকে একজন, গাম্বিয়া থেকে একজন, নেপাল থেকে দুইজন, ভুটান থেকে একজন খেলোয়াড় এবং ইরান থেকে একজন ফিটনেস কোচ নিয়োগ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৫ ঘণ্টা আগে
এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
১৫ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
১৬ ঘণ্টা আগে