'আজকের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজকের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রসংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয় কমিশনের।

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেখানে তিনি বলেন, চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে রাষ্ট্র সংস্কার সনদ।

আলোচনার শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ছয়টি কমিশনের সুপারিশের সারসংক্ষেপের আলোকে যে প্রাথমিক ঐকমত্য হয়েছে, তাতে ১৩টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রেখেও মতৈক্যে পৌঁছানো গেছে। বাকি অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি আজকের আলোচনায় করা হবে বলে আশা করছি।

তিনি বলেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে, প্রতিক্রিয়া ও সংশোধনী পাওয়া যাচ্ছে, তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত খসড়া তৈরি করবে এবং তা দলগুলোর কাছে পাঠানো হবে।

সেই খসড়ায় দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে সনদের একটি সম্মিলিত রূপ পাবে বলেও উল্লেখ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে ফিরলে শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীরা, পুলিশের বাধা

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।

৪ ঘণ্টা আগে

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।

৪ ঘণ্টা আগে

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে