প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভোটার সংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি কমিটি। প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ ভোটারঘন জেলা গাজীপুরে একটি আসন বাড়ছে এবং সর্বনিম্ন ভোটারসংখ্যার জেলা বাগেরহাটে একটি আসন কমছে।
আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে কারিগরি কমিটি আসন পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে। গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে সর্বনিম্ন ভোটার থাকায় একটি আসন কমানোর প্রস্তাব এসেছে।
কমিশনার আনোয়ারুল আরও জানান, প্রস্তাবিত খসড়া অনুযায়ী মোট ৩৯টি আসনে সীমানা পরিবর্তন আসছে। এ বিষয়ে ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। এরপর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন পুনঃবিন্যাস বিষয়ে তিনি বলেন, ইসি ইতোমধ্যে সীমানা পুনঃনির্ধারণের গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। আগামীকাল গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ইসি ১৬ জুলাই ৯ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করেছিল। তারা জেলার ভোটার সংখ্যা বিশ্লেষণ করে গ্রেডিং করেছেন। যেসব জেলায় মাত্র ১, ২ বা ৩টি আসন রয়েছে, সেগুলো ভাঙার সুযোগ নেই। এসব জেলার সীমানা বাড়ানো বা কমানোর চিন্তা করা হয়নি।

আজ সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে
রুমিন ফারহানা প্রশ্নে করেন, গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানতে চান, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পেছানো হলে কী ধ
২ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
৫ ঘণ্টা আগে