প্রতিবেদক, রাজনীতি ডটকম

মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসেবে মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারের তিন মাস পূর্ণ করা উপলক্ষে আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সাংবাদিকদের নামে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে আওয়ামী লীগের অনেক নেতা মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন এবং মামলার মুখে পড়ে এখন ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়ে গঠিত হতে যাওয়া মিডিয়া কমিশনের প্রতিবেদন ও সুপারিশ হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্পাদক পরিষদের বৈঠকে মিথ্যা মামলার পাশাপাশি অপসাংবাদিকতা ও এর মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির বিষয়টিও আলোচনায় এসেছে। প্রচলিত আইনে এ ধরনের তৎপরতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করার সুনির্দিষ্ট ধারা না থাকায় ক্ষুব্ধ ব্যক্তিরা অনেক সময় ভিন্ন আইন ব্যবহার করছেন। প্রস্তাবিত গণমাধ্যম কমিশন গঠনের পর এই আইনি সীমাবদ্ধতা দূর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সাবেক অন্তর্বর্তী সরকারের সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের আমলে মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। এতে মোট ৯২ জন সাংবাদিক তাদের বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলার তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। তবে পর্যালোচনায় দেখা গেছে, সব মামলার বাদী সরকার নয়; অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধ থেকেও মামলা হয়েছে।
মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেকের পেশা সাংবাদিকতা নয়। তারা আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পদে থেকে নানা অপকর্ম ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন। ভুক্তভোগীরাই তাদের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু কেউ কেউ সাংবাদিক পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চাইছেন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু গণমাধ্যম ব্যবস্থাপনায় বর্তমানে এক ধরনের অরাজকতা বিরাজ করছে। এ খাতে গ্রহণযোগ্য নিয়ম-কানুন প্রয়োজন।
গণমাধ্যম খাত সংস্কারে সরকার একটি মিডিয়া কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। জুন মাসের মধ্যে একটি পরামর্শ কমিটি গঠন করে খসড়া প্রস্তাব তৈরি করা হবে এবং জুলাইয়ের মধ্যে কমিশনের প্রস্তাবনা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
রাজনীতি/একে

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে