প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকিয়ে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে উপজেলা পর্যায়ে ভর্তুকি মূল্যে আটা বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ২৪ টাকা কেজি দরে এই আটা বিক্রি করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম এ তথ্য জানান।
ইমদাদুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের মানুষকে সুলভ মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বর্তমানে সারাদেশের সিটি করপোরেশন, শ্রমঘন জেলা ও উপজেলা এবং জেলা সদর পৌরসভায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস সাধারণ) কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমানে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে জানিয়ে খাদ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে ভর্তুকি মূল্যে আটা বিক্রি করা হবে। প্রতিদিন বিক্রি করা হবে এক মেট্রিক টন।
নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে সাধারণ মানুষ প্রতি কেজি খোলা আটা ২৪ টাকায় কিনতে পারবেন বলেও জানান ইমদাদুল ইসলাম।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে