লন্ডনে পাঞ্জেরীর ৩ বই ও অনলাইন বুকশপ উদ্বোধন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭: ৩৭
লন্ডনে পাঞ্জেরী পাবলিকেশন্সের ৩টি বইয়ের পাঠ উন্মোচনের পাশাপাশি ব্রিটেন ও ইউরোপের পাঠকদের জন্য অনলাইন বুকশপেরও উদ্বোধন করা হয়।
লন্ডনে পাঞ্জেরী পাবলিকেশন্সের ৩টি বইয়ের পাঠ উন্মোচনের পাশাপাশি ব্রিটেন ও ইউরোপের পাঠকদের জন্য অনলাইন বুকশপেরও উদ্বোধন করা হয়।

লন্ডনে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত কবি শামীম আজাদের নির্বাচিত কাব্যগ্রন্থ ১ ও ২ এবং কবি-কথাসাহিত্যিক মিলটন রহমানের উপন্যাস ‘অগ্নি সারসেরা’র পাঠ উন্মোচন হয়েছে। একই অনুষ্ঠানে ব্রিটেন ও ইউরোপের পাঠকদের জন্য অনলাইন বুকশপেরও উদ্বোধন করা হয়।

শনিবার (৩ অক্টোবর) লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির পিন্টার স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাযহারের সঞ্চালনায় অনুষ্ঠানে তিনটি বই নিয়ে আলোচনা করেন লেখক ও অতিথিরা।

পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক ‘অগ্নি সারসেরা’ নিয়ে বক্তব্যে বলেন, এটি তৃণমূল থেকে বৈশ্বিক রাজনীতির দিকে যাত্রার ইতিহাস এবং নতুন মঙ্গল রাষ্ট্র ও নতুন রাজনৈতিক দর্শনের সন্ধানে ছুটে চলা এক তরুণের গল্প। শামীম আজাদের কাব্যগ্রন্থদ্বয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ফারুক আহমদ রনি। তার মতে, শামীম আজাদ শুধু বিলেতের নন, তিনি বিশ্ববাংলা ও বিশ্বের কবি; তার কবিতায় মানুষের জীবন ও তার স্বরূপ উঠে এসেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক।

জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন, শামীম আজাদ ও মিলটন রহমানের বই দুটি বাংলাসাহিত্যে নতুন ও অভিনব সংযোজন। বাংলা টিভির চেয়ারম্যান সৈয়দ সামাদুল হক ‘অগ্নি সারসেরা’কে গভীর অভিনিবেশে রচিত উপন্যাস হিসেবে উল্লেখ করেন এবং বলেন, শামীম আজাদ তার কবিতায় সব সময় মানবতার কথা বলেছেন। এ ছাড়া বক্তব্য দেন কবি হামিদ মোহাম্মদ, কবি স্টিপেন ওয়াটস ও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল।

শামীম আজাদের কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন সমর দাস, নজরুল ইসলাম অকিব ও স্মৃতি আজাদ। ‘অগ্নি সারসেরা’ থেকে অংশবিশেষ পাঠ করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন, আনিকা তাসনিম তাপসী ও রিনা দাস।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আইডিওগ্রাম ও পিবিএস বুকসের যৌথ উদ্যোগে অনলাইন বুকশপের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আইডিওগ্রামের কোঅর্ডিনেটর সেলিনা শেলী বলেন, এখন থেকে ব্রিটেন ও ইউরোপের পাঠকেরা অনলাইনে বই কিনতে পারবেন। ওয়েবসাইট, ফেসবুক, ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বই কেনার সুযোগ থাকবে। একই প্ল্যাটফর্ম থেকে প্রতি বছর ব্রিটেন ও ইউরোপের লেখকদের বই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

পিবিএসের পক্ষ থেকে কামরুল হাসান শায়ক বলেন, এই অনলাইন বুকশপের মাধ্যমে ব্রিটেন ও ইউরোপের পাঠকেরা পাঞ্জেরী পাবলিকেশন্সসহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহ করতে পারবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement