‘ভুয়া’ মুক্তিযোদ্ধা শনাক্তে সরকারের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭: ১১
জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: পিএমও

মহান মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল, পূর্ণাঙ্গ ও সর্বজনগ্রাহ্য তালিকা প্রণয়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা শনাক্ত করতে বিশেষ যাচাই-বাছাই কমিটি গঠনের পাশাপাশি সেই কমিটিতে সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুহুল আমীন দুলালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধে শহিদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে।

সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুহুল আমীন দুলাল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় বিবেচনায় অনেক ভুয়া ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং তারা বর্তমানে সরকারি ভাতা পাচ্ছেন। এসব ব্যক্তিকে শনাক্ত করতে বিশেষ যাচাই-বাছাই কমিটি গঠনের পাশাপাশি সেই কমিটিতে সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর যাদের ওপর শহিদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির দায়িত্ব ছিল, তারা বিষয়টি নিরপেক্ষভাবে পরিচালনা করেননি। তবে বর্তমান সরকার বিশেষজ্ঞদের সমন্বয়ে যে কমিটি গঠন করেছে, তাদের মূল লক্ষ্যই হলো প্রকৃত শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে শনাক্ত করা।

পরে কুড়িগ্রাম-১ আসনের এক সংসদ সদস্য রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে মুক্তিযোদ্ধার তালিকা পরিবর্তনের সংস্কৃতির অবসান ঘটিয়ে ৫৫ বছর পর একটি চূড়ান্ত ও নির্ভুল তালিকা প্রকাশের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একজন সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনকে সরকার একটি পবিত্র দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

তিনি আরও বলেন, অতীতে তালিকা প্রণয়নে নানা ত্রুটি ও জটিলতা থাকলেও বর্তমান সরকার রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দেশের বিশেষজ্ঞদের সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ, সঠিক এবং ঐতিহাসিক সত্যভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতে কাজ করে যাচ্ছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

২ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

২ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

২ দিন আগে
Advertisement