প্রতিবেদক, রাজনীতি ডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ‘ইমারজেন্সি হ্যান্ডেল’ করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
আগুনের ঘটনার পরপরই এক অডিও বার্তায় নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিদুর্ঘটনা নিবারণের জন্য আমাদের বিমানবন্দর ফায়ার সার্ভিস, বিমান বাহিনী থেকে ফায়ার ইউনিট এসে কাজ করছে, পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে কাজ করছে।
তিনি বলেন, আমরা একটি ইমারজেন্সি হ্যান্ডেল করছি। একটা সমস্যা হয়েছে, আমরা সকলে মিলে হ্যান্ডেল করার চেষ্টা করছি। সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আমাদের ইমারজেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার সুযোগ দেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সময়ে আমাদেরকে কল দিয়ে ডাইভার্ট করবেন না। সহযোগিতা করুন।

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।
৪ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
৬ ঘণ্টা আগে