বাসস

প্রাণঘাতী দুর্ঘটনারোধে অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আজ বুধবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, অবৈধ রাসায়নিক গুদাম স্থাপনের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে। এধরনের গুদাম চিহ্নিত করে প্রশাসন বা ফায়ার সার্ভিসের সহায়তায় সেগুলো উচ্ছেদ করার আহ্বানও জানান তিনি।
মঙ্গলবারের অগ্নিকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, এসব অবৈধ রাসয়নিক গুদাম বন্ধ হলে কিছু মানুষ হয়তো ক্ষতির মুখোমুখি হবেন, তবে বহু সাধারণ মানুষের জীবন রক্ষা হবে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল কামাল জানান, মিরপুরের রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নেভাতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
তিনি বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে। সম্প্রতি টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নেভাতে গিয়ে তিন ফায়ারফাইটার প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনাকবলিত গোডাউনটি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও সতর্ক করেন ফায়ার সার্ভিসের ডিজি। সেখান থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কারখানা থেকে এ পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডে আরও আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
৪ ঘণ্টা আগে
এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।
৫ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ
৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
৭ ঘণ্টা আগে