প্রতিবেদক, রাজনীতি ডটকম

পশ্চিম এশিয়ার চলমান সংকটে সার, জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা দিতে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ।
শুক্রবার (২৬ জুন) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের জন্য এই অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এর মধ্যে খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পে দেওয়া হবে ৩০ কোটি ডলার।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক পরিচালক জঁ পেসমে বলেন, পশ্চিম এশিয়ার সংকটের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে আর্থিক খাতের সংকোচন বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি করেছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্ষুদ্র কৃষক এবং দরিদ্র ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর ওপর।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ধান চাষে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া জরুরি সাড়াদান প্রকল্পের আওতায় আরও ৭১ কোটি ৩০ লাখ ডলারের ঋণ দেবে সংস্থাটি। এই অর্থ ঝুঁকিতে থাকা পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে নগদ সহায়তা দিতে ব্যবহৃত হবে। এর ফলে সংকটকালেও কর্মসংস্থান ও মানুষের আয় সচল রাখতে সহায়তা মিলবে।
এ প্রকল্পের অর্থ দিয়ে খাদ্য, ওষুধ, চিকিৎসাসামগ্রী, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও মেটানো হবে।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, জরুরি সাড়াদান প্রকল্পের পুরো অর্থ আগামী বুধবারের মধ্যে ছাড় করা হবে।
এদিকে, রয়টার্স জানিয়েছে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা ও সরকারি অর্থনীতির ওপর চাপ কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
রাজনীতি/আরআইআর

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে