প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুতই যৌথবাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মুন্সীগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় সরকার গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। দ্রুতই যৌথবাহিনী ব্যবস্থা নেবে।’
এর আগে, সোমবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে টহলরত সদস্যদের ওপর হামলা চালায় জলদস্যুরা। নৌপথে আসা ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট ধরে চলে উভয় পক্ষের গোলাগুলি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি। খাল দখল ও দূষণকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘খালের পাড় যেন দখল না হয়, সে জন্য ঢালাই করে সুরক্ষা দেওয়া হবে। পরিবেশ সংরক্ষণে সবার সচেতনতা জরুরি।’

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
৫ ঘণ্টা আগে
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’
৬ ঘণ্টা আগে