লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন ইচ্ছুক ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় দেশে ফেরেন তারা।

প্রত্যবসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যবসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের স্থগিতাদেশের কারণে তার ফলাফল এত দিন প্রকাশ করা হয়নি, যা আজকের রায়ের পর পুরোপুরি আটকে গেল।

৩ ঘণ্টা আগে

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২২ জুন রায়ের এই দিন ধার্য করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৪ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সতর্কবার্তায় বলা হয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, থানায় জিডি

সোমবার (২৯ জুন) এক বার্তায় বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে, এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দিন রাজধানীর ভাটারা থানায় এ সংক্রান্ত একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২, তারিখ ২৯/০৬/২০২৬।

১৫ ঘণ্টা আগে