প্রতিবেদক, রাজনীতি ডটকম

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, ‘ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রোস দ্য বর্ডার একই থাকবে। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতি আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোব।’
ডিসি সম্মেলনে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যখন আমরা অবৈধ অভিবাসনের কথা বলি, সেগুলো যদি রোধ করতে হয়, আমাদের নাগরিকেরা—বাংলাদেশিরা যে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে তারা বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে—এসব যদি আমাদের রোধ করতে হয়, তাহলে আমাদের জেলা প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে।’
তিনি আরও বলেন, ‘অ্যাওয়ারনেস বিল্ডিংয়ে, সামাজিক একটি জাগরণ তৈরি করতে, যাতে আমাদের সাধারণ জনগণ যাতে এ ধরনের কাজে না যায়, দালাল চক্রের হাতে না পড়ে, সেটাতেও ওনাদের ভূমিকা আছে। সে সকল নিয়ে কথা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারপর ভোকেশনাল ট্রেনিং, বিভিন্ন আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে। যে সকল জায়গায় নেই সেগুলো কীভাবে স্থাপন করা যায়, যে সকল জায়গায় আছে সেই ইনস্টিটিউটগুলোকে আরও কীভাবে কার্যকর করা যায়।’
প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে, এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আরও কার্যকর করা যাতে আরও ছেলে-মেয়েরা এখানে এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো ব্যবহার করে ডিগ্রি লাভ করে তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেই জায়গাটা জেলা প্রশাসকেরা কাজ করতে পারেন।
জেলা প্রশাসকদের যেকোনো পরামর্শ নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যেটা বলেছি যে, জেলা প্রশাসকগণ যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি তারা ওনারা আমাদের সঙ্গে আলোচনা করতে চান, শেয়ার করতে চান, কোনো পরামর্শ দিতে চান, তাতে উন্মুক্ত আছি আমরা।’
রাজনীতি/একে

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১১ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৩ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৪ ঘণ্টা আগে