প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে বের হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে শুরু হয় এই শোকযাত্রা।
সকাল থেকেই হোসেনি দালান প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিয়া সম্প্রদায়ের হাজারো নারী, পুরুষ ও শিশু। কালো পোশাকে অংশগ্রহণকারীরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মাতম করেন। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে শোকগাথা ও ধর্মীয় স্লোগান।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় প্রতীকী তাজিয়া, আলাম, নিশান, বেস্তা, বইলালাম ও প্রতীকী ছুরি। কারবালার শোকাবহ ইতিহাসের স্মারক এসব প্রতীক নিয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
হোসেনি দালান থেকে শুরু হওয়া শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব মোড় অতিক্রম করে ধানমন্ডি লেকসংলগ্ন প্রতীকী কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। হোসেনি দালান এবং মিছিলের পুরো পথজুড়ে মোতায়েন রয়েছে সোয়াত, র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপরও চালানো হচ্ছে কড়া নজরদারি।
প্রতি বছরই পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে এই তাজিয়া মিছিল বের হয়। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এই ঐতিহ্যবাহী শোকযাত্রার আয়োজন করে।
রাজনীতি/আরআইআর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
২ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে