আরও ১ বছর দায়িত্বে থাকছেন মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নাসিমুল গনি ও মো. এহছানুল হক। ছবি: কোলাজ

প্রশাসনের দুই শীর্ষ পদে থাকা দুই কর্মকর্তার চুক্তির মেয়াদ বাড়াল সরকার। ফলে মন্ত্রিপরিষদ পরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব হিসেবে নতুন কোনো মুখ নয়, বরং আগের মতোই যথাক্রমে থাকছেন নাসিমুল গনি ও মো. এহছানুল হক। তাদের দুজনের মেয়াদই নতুন করে চুক্তিতে আরও এক বছর বাড়ানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে সন্ধ্যায় প্রশাসনের শীর্ষ দুই আমলাকে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগের এ প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

এ দিনই তাদের আগের এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে তাদের নতুন নিয়োগ কার্যকর হবে।

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। ১৬ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব নিয়েছিলেন।

১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা তার ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিলেন। প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের পর ২০০৬ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন তিনি। ওই সময় রাষ্ট্রপতির একান্ত সচিব করা হয় তাকে। ২০০৭ সালে তাকে নিপোর্টের মহাপরিচালক পদে পদায়ন করা হয়।

নাসিমুল গনিকে ২০০৯ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৭ আগস্ট নাসিমুল গনিকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে পদায়ন করা হয়। ওই বছরের ২৩ ডিসেম্বর তাকে পদায়ন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে বিএনপি সরকার শপথ নেওয়ার ঠিক আগে এ বছরের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব করা হয় নাসিমুল গনিকে।

নাসিমুল গনির মতো এহছানুল হকও জুলাই অভ্যুত্থানের পর দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০২৪ সালের ১৭ আগস্ট তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে পদায়ন করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।

বছরখানেক পর গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়। এরপর থেকে এ মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার আরও এক বছরের জন্য তিনি এ দায়িত্বে বহাল থাকছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পে স্কেলে বেতন বৃদ্ধি ও বাস্তবায়ন নিয়ে প্রথমবার সরকারি নথিতে তথ্য

প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে শুধু নতুন পে স্কেল বাস্তবায়নের কথা নয়, এর বাস্তবায়ন পদ্ধতি, সময়কাল, বেতন বৃদ্ধির সুপারিশ এবং এ খাতে বাজেট বরাদ্দের তথ্যও তুলে ধরা হয়েছে।

৬ ঘণ্টা আগে

দুর্নীতি-স্বেচ্ছাচারিতা: রাবি শিক্ষককে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি

দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনকে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্ট পাবেন না।

৭ ঘণ্টা আগে

প্রশ্নফাঁস মামলায় পিএসসি কর্মকর্তা কারাগারে

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

৮ ঘণ্টা আগে

পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘পে কমিশনের অনেকগুলো দিক আছে তো, আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে। আমরা আবার বসব। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে, তখন আপনাদের সাথে তুলে ধরব।’

৮ ঘণ্টা আগে