প্রতিবেদক, রাজনীতি ডটকম

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার ২৩০ জন।
রোববার (৩১ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের এ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরবর্তী সময়ে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃত বা অযোগ্য ভোটার কর্তন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সচিব জানান, এ সময়ে মোট এক লাখ ৩৭ হাজার ৬৪২ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন, তৃতীয় লিঙ্গের ছয়জন।
অন্যদিকে এক হাজার ৩৮ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৫৩ জন, নারী ৩৮৫ জন।
ইসি সচিব বলেন, এ বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সম্পূরক খসড়া ভোটার তালিকা গত ১০ আগস্ট প্রকাশ করা হয়।
ওই সময় মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন মহিলা ও ২৫১ জন তৃতীয় লিঙ্গের ভোটার অন্তর্ভুক্ত হন।
ওই সময় ভোটার তালিকা থেকে মোট ২১ লাখ ৩২ হাজার ৫৯০ ভোটারকে বাদ দেওয়া হয়। এর মধ্যে ১২ লাখ ২৪ হাজার ৯০২ পুরুষ, ৯ লাখ সাত হাজার ৬৬৭ জন নারী, ২২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
ইসি সচিব বলেন, এবার মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করব। ২ মার্চ একটি করেছি। একটি আজ চূড়ান্ত করলাম। আরেকটি ভোটার তালিকা করব ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা নিয়ে।
আখতার আহমেদ আরও বলেন, গত ১০ আগস্ট আমি আপনাদের জানিয়েছিলাম, দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। আমরা যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করি, তার পরে এক লাখ ৩৭ হাজার ৬৪২ ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। আর প্রকাশিত তালিকা থেকে এক হাজার ৩৮ জনকে কর্তন করা হয়েছে, যারা তালিকা প্রকাশের পর মারা গেছেন।
৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নিয়ে তৃতীয় সম্পূরক তালিকাটি প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৪ ঘণ্টা আগে
এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
১৪ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
১৫ ঘণ্টা আগে