কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দোহায় জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকে কাতারের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়টি আলোচনা করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকটিতে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইথও বক্তব্য দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দুই দিনব্যাপী জরুরি শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন—অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম. ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
শীর্ষ সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে এবং এতে কাতারের ওপর ইসরায়েলের হামলার বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হবে।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।
১৯ ঘণ্টা আগে
ছুটি শেষে দীর্ঘদিন পরও কর্মস্থলে না ফেরায় ‘পলাতক বিবেচনায়’ পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও আফজালুন নেছা।
২০ ঘণ্টা আগে
বিনামূল্যের পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়মতো মানসম্মত পাঠ্যবই সরবরাহই সরকারের প্রধান লক্ষ্য। কেউ কাজে বাধা সৃষ্টি করলে এবার হয়ত পার পেয়ে যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে আর পারবেন না।
২০ ঘণ্টা আগে