আসকের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৯: ৪৫
তাহমিনা রহমান। ছবি: সংগৃহীত

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী তাহমিনা রহমান। সংস্থাটির নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বুধবার (১৫ এপ্রিল) এ পদে দায়িত্ব নেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

দীর্ঘদিন ধরে মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকারের ক্ষেত্রে কাজ করে আসা তাহমিনা রহমান এ খাতে তিন দশকেরও বেশি সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

আসকে দায়িত্ব গ্রহণের আগে তিনি সংস্থাটির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (২০১৯–২০২০) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন মেয়াদে নির্বাহী কমিটির সদস্য হিসেবেও যুক্ত ছিলেন তিনি।

পেশাগত জীবনে তাহমিনা রহমান আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল ১৯–এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নীতি প্রণয়ন ও অ্যাডভোকেসি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বর্তমানে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার নেতৃত্বে তথ্যপ্রাপ্তির অধিকার জোরদার, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি এবং অনলাইনে মতপ্রকাশের নিরাপদ পরিবেশ তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

মানবাধিকার খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের ‘এমবিই’ সম্মানে ভূষিত হন। এছাড়া ২০১৬ সালে তিনি মর্যাদাপূর্ণ ফ্রাঙ্কো-জার্মান প্রাইজ অর্জন করেন।

শিক্ষাজীবনে তাহমিনা রহমান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন।

আসক আশা প্রকাশ করেছে, তাহমিনা রহমানের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দীর্ঘদিনের মানবাধিকার কর্মকাণ্ড সংস্থাটির কার্যক্রম আরও শক্তিশালী করবে এবং ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগেই প্রকাশ: এক কর্মকর্তা বরখাস্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ৯ জেলার ফলপ্রকাশের ঘটনায় এক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েস।

৩ ঘণ্টা আগে

১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত বুধবার (৮ জুলাই) জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চটগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

৪ ঘণ্টা আগে

চট্টগ্রামে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করতে নেতা-কর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহ্দী আমিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি উদ্যোগের কথা তুলে ধরেন।

৫ ঘণ্টা আগে