কার্গো ভিলেজে আগুন তদন্তে ১২ সদস্যের কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও নৌ বাহিনীর প্রচেষ্টায় প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: রাজনীতি ডটকম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড তদন্তসহ আগুন লাগা প্রতিরোধে কোর কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ১২ সদস্যের এ কমিটির প্রধান করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তঃমন্ত্রণালয় জরুরি সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আমরা সভায় সেটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে এ সভা হয়েছে।

ফারুক-ই-আজম বলেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ডে কোর কমিটি গঠন করা হয়েছে। এটি ১২ সদস্যের কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটির নেতৃত্বে থাকবেন। এ কমিটির পরবর্তী সভা হবে আগামী ৫ নভেম্বর। এর আগেই এ কমিটি প্রতিবেদন দাখিল করবে। এই কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, কমিটির রিপোর্ট পেলে সরকারের পক্ষ থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

মন্ত্রিপরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ কমিটির সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবরা উপস্থিত ছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জরুরি এ সভার আহ্বান করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৬ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৭ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৭ ঘণ্টা আগে
Advertisement