মুক্ত গণমাধ্যম সূচকে ৩ ধাপ অবনমন বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম
বিশ্ব মানচিত্রে গণমাধ্যমের স্বাধীনতা। ছবি: আরএসএফের ওয়েবসাইট থেকে

বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের তুলনায় তিন ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ২০২৬ সালের সূচকে বাংলাদেশ ১৫২তম স্থান পেয়েছে। গত বছর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আরএসএফের ওয়েবসাইটে এই সূচক প্রকাশিত হয়েছে। বিশ্বের ১৮০টি দেশকে নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাটি এ সূচক তৈরি করে।

আরএসএফ বলছে, সার্বিকভাবে বিশ্বব্যাপী গত ২৫ বছরের মধ্যে এবারই সংবাদপত্রের স্বাধীনতার পরিস্থিতি সবচেয়ে বাজে। সূচক চালুর পর থেকে ১৮০ দেশের গড় স্কোর এবারই এসেছে সবচেয়ে কম।

আরএসএফের বিশ্লেষণ অনুযায়ী, তালিকার অর্ধেকেরও বেশি দেশেই স্বাধীন সাংবাদিকতা কঠিন কিংবা অত্যন্ত সংকটপূর্ণ অবস্থানে রয়েছে। ১৮০টি দেশের মধ্যে ১০০টি দেশেই সংবাদপত্রের স্বাধীনতার স্কোর কমেছে। অন্তত ১০০টি দেশ ও অঞ্চলে সাংবাদিকতার পরিবেশের আশঙ্কাজনক অবনতি ঘটেছে।

সূচকের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত গণমাধ্যম সূচকে ভারত ১৫১তম স্থান থেকে ছয় ধাপ পিছিয়ে ১৫৭-তে স্থান পেয়েছে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও পাকিস্তান গত বছরের ১৫৮তম অবস্থান থেকে পাঁচ ধাপ এগিয়ে ১৫৩তম অবস্থানে উঠে এসেছে।

এদিকে গত ৯ বছরের ধারাবাহিকতায় এবার টানা দশমবারের মতাও সংবাদপত্রের স্বাধীনতার শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে। আর তালিকার একদম শেষে স্থান পেয়েছে ইরিত্রিয়া। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো ইরিত্রিয়া ১৮০তম স্থান পেয়েছে এ সূচকে।

সংবাদপত্রের স্বাধীনতায় যুক্তরাষ্ট্রেরও বড় পতন হয়েছে। গত বছর দেশটি ছিল ৫৭তম স্থানে। এবার তারা সাত ধাপ পিছিয়ে ৬৪তম স্থানে নেমে এসেছে। এর নেপথ্যে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার যোগসূত্র দেখছে আরএসএফ।

আরএসএফ এক বিবৃতিতে বলেছে, এমন একসময়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে যখন ‘সংবাদমাধ্যমের ওপর রাজনৈতিক চাপ তীব্রতর হচ্ছে, কর্তৃত্ববাদী প্রবণতা বাড়ছে এবং গণমাধ্যম বাজার ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে।’

আরএসএফ উদ্বেগ জানিয়ে বলেছে, ২০০১ সাল থেকে, বিশেষ করে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কঠোর আইনের বিস্তার গণতান্ত্রিক দেশগুলোতেও তথ্যের অধিকারকে সংকুচিত করছে। এর মধ্যে গত এক বছরে সূচকের আইনি নির্দেশক সবচেয়ে বেশি নিচে নেমেছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয়, বিশ্ব জুড়ে সাংবাদিকতাকে ক্রমেই অপরাধ হিসেবে বিবেচনা করার প্রবণতা বাড়ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৩ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৫ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৬ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৭ ঘণ্টা আগে
Advertisement