প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোটকে জাতীয় সংসদে শপথের আওতায় এনে কার্যকর করা না হলে সাংবিধানিক ও রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, গণভোট বাতিল হলে সংসদ সদস্যদের পদও আইনি ঝুঁকিতে পড়তে পারে—শেষ পর্যন্ত আমও যাবে, ছালাও যাবে।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মুজিবুর রহমান বলেন, একই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও সংসদ সদস্যরা শপথ নিলেও গণভোট বিষয়ে শপথ গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়নি। তার মতে, এতে ভবিষ্যতে আইনি প্রশ্ন উঠতে পারে।
তিনি বলেন, আইনজ্ঞদের মত অনুযায়ী- গণভোট বাতিল বা অকার্যকর হলে সংসদ সদস্যদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এ ধরনের অনিশ্চয়তা এড়াতে দ্রুত গণভোটকে শপথ কাঠামোর মধ্যে এনে কার্যকর করা প্রয়োজন।
সংসদে বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এ বিষয়ে শপথ অন্তর্ভুক্তি না থাকার কারণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান।
আলোচনার এক পর্যায়ে তিনি দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার নীতিমালা বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে নামাজ, যাকাত ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থা নিয়েও সংসদে কথা বলেন এই সংসদ সদস্য। তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান এবং প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স ও চালক নিশ্চিত করার আহ্বান জানান।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আলেমদের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন প্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান এই সংসদ সদস্য।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে