প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিও ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। তিনি ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও একটি বায়োডাটার তথ্য নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বায়োডাটায় দেখা যায়, সেখানে ২২ জুন তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা আছে, ‘জোর সুপারিশ করছি’। কিন্তু গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী, মরিয়মের সঙ্গে তার বিয়ে হয়েছে ১৭ জুন। অর্থাৎ বিয়ের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে।
ভিডিও প্রকাশের পর এমপির প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, মরিয়মের সঙ্গে তার স্বামীর বিয়ে পারিবারিকভাবেই হয়েছে। বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মরিয়ম খাতুনও পৃথক ভিডিও বার্তায় গাজী নজরুল ইসলামকে নিজের স্বামী দাবি করেন। তার অভিযোগ, ভাইরাল ভিডিওটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।
মরিয়মের বাবা মাছুম বিল্লাহ বলেন, ১৭ জুন দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয় এবং সেখানে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন।
বিয়ের কাবিননামার তথ্য অনুযায়ী, জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম জন্ম ১৯৫১ সালের ২১ মে। অন্যদিকে, ছড়িয়ে পড়া বায়োডাটায় ওই তরুণীর জন্ম তারিখ হিসেবে ২২ মে ২০০৮ সাল দেখানো হচ্ছে। সে অনুযায়ী তার বয়স এখন ১৯ বছর। অর্থাৎ, গাজী নজরুল ইসলামের সঙ্গে কথিত ‘দ্বিতীয় স্ত্রী’র বয়সের পার্থক্য ৫৭ বছর।
অন্যদিকে লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ১৩ জুলাই মগবাজারে তার শ্বশুরের ব্যবসায়িক কার্যালয়ে কয়েকজন ব্যক্তি তাদের জিম্মি করে টাকা আদায় করে এবং পরে আরও অর্থ দাবি করে। তার অভিযোগ, পারিবারিক বিরোধের জের ধরে গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রথম স্ত্রীর সম্মতিতেই দ্বিতীয় বিয়ে হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা হচ্ছে।
তবে বিয়ের দাবি, কাবিননামা এবং বিয়ের পাঁচ দিন পরের বায়োডাটায় ‘অবিবাহিত’ উল্লেখ থাকার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
২ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
২ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
২ দিন আগে