বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট

সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে ‘সম্পদের হিসাব বিবরণী ফরম’ পূরণ করে তা রেজিস্ট্রার জেনোরেলের দপ্তরে দাখিল করতে বলেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গত ২০ আগস্ট দেওয়া এক বিজ্ঞপ্তিকে এ নির্দেশনা এসেছে। রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার স্বাক্ষরে দেওয়া বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে আইন মন্ত্রণালয় গত ১৩ আগস্ট দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চায়। সে ধারাবাহিকতায় এবং প্রধান বিচারপতির অভিপ্রায়ে সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছেবিজ্ঞপ্তিতে ।

এতে বলা হয়েছে, ‘বাংরাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ এবং তাঁদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্য) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের হিসাব বিবরণী আগাম ১ সেপ্টেম্বর তারিখের মধ্যে সংযুক্ত ফরম অনুযায়ী রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে দাখিল করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে নির্দেশ প্রদান করা হলো।’

হিসাব বিবরণীর বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলে আইন মন্ত্রণালয় থেকে সুপারিশ এসেছিল। সুপ্রিম কোর্ট প্রশাসন সেটিতে সম্মতি দিলে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১০ কার‌্যদিবসের মধ্যে হিসাব দাখিল করতে বলা হয়েছে।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের বিষয়টি নতুন নয় জানিয়ে রেজিস্ট্রার জেনারেল বলেন, ২০১৩ বা ২৯১৪ সালে একবার হিসাব চাওয়া হয়েছিল। এরপর মাঝখানে আর চাওয়া হয়নি। এখন আবার চাওয়া হলো।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত সাড়ে ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠন করা হয়। এই অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলকে।

গত ১৪ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই উপদেষ্টা জানান, বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাঁদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

১২ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১৩ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৪ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১৪ ঘণ্টা আগে