প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংস নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এর সব কিছু নিচ্ছে কমিশন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনি সংলাপের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন। এ দিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে এই নির্বাচনি সংলাপ। সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধিকে নিয়ে এ সংলাপ শুরু হয়েছে।
সংলাপের উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের পর নতুন নতুন অনেক কাজ হাতে নিয়েছে ইসি। ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এবারের নির্বাচনি সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। বৈঠক চলবে সাড়ে ১২টা পর্যন্ত। পরে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় সংলাপে বসবে ইসি। ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদ অংশ নেবেন এই সংলাপে।
পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি।
আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে নিবার্চন কমিশন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৪ ঘণ্টা আগে
তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
১৫ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে