‘জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৪: ০৩
ছবি: সংগৃহীত

সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ। জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে দেশব্যাপী বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের কাছে এই রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার কেবল প্রতিশ্রুতিতে নয়, বরং বাস্তবায়নে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় আগামী মাসেই ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যেকোনো পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

ফ্যামিলি কার্ডের বণ্টন প্রক্রিয়া সম্পর্কে অনুষ্ঠানে জানানো হয় যে, সাধারণত ৫ সদস্যের একটি পরিবারের জন্য একটি কার্ড বরাদ্দ থাকবে। তবে যেসব একান্নবর্তী বা যৌথ পরিবারে সদস্য সংখ্যা পাঁচের অধিক, তাদের ক্ষেত্রে সদস্য সংখ্যার আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে। এতে প্রান্তিক পর্যায়ের বড় পরিবারগুলোও সরকারি সুবিধার আওতায় আসবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন প্রকল্পের আর্থিক দিক তুলে ধরে জানান, পাইলটিং পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী জুন পর্যন্ত ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের বড় একটি অংশ অর্থাৎ ২৫ কোটি ১৫ লাখ টাকা (৬৬.০৬%) সরাসরি নগদ সহায়তা হিসেবে প্রদান করা হবে। বাকি ১২ কোটি ৯২ লাখ টাকা ব্যয় হবে তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম উন্নয়ন এবং কার্ড প্রস্তুত করার মতো কারিগরি খাতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

অভিযোগের বিষয়টি আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করব। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ জারিকৃত এক অফিস আদেশের আলোকে ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। এ সময় তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

৩ ঘণ্টা আগে

জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপদের বৈঠক

বৈঠকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

৩ ঘণ্টা আগে

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসার সদ্য বিধায়ী সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

৪ ঘণ্টা আগে