শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবার চিঠি দেবে বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২২: ১২
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ।

সোমবার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, দুই প্রক্রিয়ায় এই চিঠি পাঠানো হবে ভারতকে।

উপদেষ্টা বলেন, তাদের দুজনকে (শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল) ফেরত আনতে হবে। যেহেতু আদালত শাস্তি দিয়েছেন, সে কারণে আমরা ভারত আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করব।

যে দুই প্রক্রিয়ায় ভারতকে চিঠি পাঠানো হতে পারে তা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, চিঠি পাঠানোর দুটি প্রক্রিয়া রয়েছে। একটি (চিঠি) অফিশিয়াল নোটের মাধ্যমে যাবে। সেটি স্থানীয়ভাবেও তাদের মিশনকে হস্তান্তর করা যায়। অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে (চিঠি) হস্তান্তর করতে পারে। আমরা দুই পদ্ধতির যেকোনো একটা করতে পারি।

এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এ ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্য অবশ্যপালনীয় দায়িত্ব বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কিডনি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, মঈন নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রামে ফুপুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হচ্ছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।

৪ ঘণ্টা আগে

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের প্রধানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিহত ইমন স্থানীয়ভাবে ‘এলেক্স ইমন’ নামে পরিচিত ছিলেন। তিনি কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপে’র প্রধান ছিলেন। এই কিশোর গ্যাংয়ের সঙ্গে রায়ের বাজারের বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আরমান-শাহরুখ গ্রুপের বিরোধ চলছিল।

১৪ ঘণ্টা আগে

চাকরি ফেরতের এক মাসের মাথায় পদোন্নতিও পেলেন কোহিনূর মিয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) থাকা অবস্থায় বরখাস্ত হন কোহিনূর মিয়া। পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

৬ জেলায় মাঝারি তাপপ্রবাহ, বিস্তারের আভাস

রোববারের (১২ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দ

১৭ ঘণ্টা আগে