প্রধানমন্ত্রীর নির্দেশে ১ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৫৭

অপহৃহ হওয়ার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীমের স্কুল পড়ুয়া ছেলেকে। মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁও থেকে অপহৃত হয় ওই স্কুলছাত্র। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এক ঘণ্টার মধ্যে ওই স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।

জানা গেছে, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাকে আটক করে। পরে তাকে জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনে নিয়ে যায়। সেখানে ছেলেটিকে মারধর করে বাবার মোবাইল নম্বর নিয়ে ফোন করে অপহরণকারীরা। তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।

ছেলের অপহরণের খবর পেয়ে সচিবালয়ের ওই কর্মচারী কান্নায় ভেঙে পড়েন। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে উপস্থিত হন এবং সেখানেই সাক্ষাৎ পান প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গেই ফোন করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর তারা দ্রুত কাজ শুরু করেন। অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করছিল, সেই নম্বরে যোগাযোগ করা হয়। টাকা পাঠানোর কথা বলে অপহরণকারীদের কাছ থেকে একটি নম্বর চাওয়া হয়। প্রথমে দুর্বৃত্তরা নম্বর দিতে দেরি করলে এবং দরকষাকষি শুরু করলে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে ফেলে।

ডিসি মাসুদ আলম আরও জানান, আমরা খিলগাঁওয়ের জোড়পুকুরের ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালাই। সেখান থেকে ছেলেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ঘটনাটি জানার পরই দ্রুত পদক্ষেপ নিতে পুলিশকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এই দ্রুত পদক্ষেপের কারণেই অল্প সময়ের মধ্যে স্কুলছাত্রটির প্রাণ রক্ষা সম্ভব হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। পালিয়ে যাওয়া অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্কলাসটিকায় দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী শিক্ষাসমাপনী সনদ

১৫ ঘণ্টা আগে

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

১৬ ঘণ্টা আগে

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৬ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৭ ঘণ্টা আগে