আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিশেষ আইন এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন, আইন সচিব, ধর্মীয় উপদেষ্টা ও ধর্ম সচিব।

লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আইন মন্ত্রণালয় ও ধর্মীয় মন্ত্রণালয়কে ধর্মীয় অবমাননার বিষয়ে স্পেশাল আইনের অধ্যাদেশ জারি করার অনুরোধ জানান এই আইনজীবী। অন্যথায় উচ্চ আদালতে যাওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, ৯০% মুসলিম দেশ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে এবং মেনে চলে। মসজিদেও এক সাথে সমবেত হয়ে নামাজ আদায় করে এবং এক আল্লাহ ইবাদাত করে ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর দুরুদ পাঠ করে। ঠিক এমন পর্যায় এসে ৯০% মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তার বিচারে কেন মৃত্যুদণ্ড হবে না? কঠিন বিচারের মাধ্যমে ইসলামকে নিয়ে কটুক্তি করার সাহস ও চিন্তা চেতনা যেন কারো না হয় এমন শক্ত আইন হিসাবে স্পেশাল আইন এর অধ্যাদেশ জারী করা আবশ্যক। অন্যথায় দিনের পর দিন ধর্ম অবমাননা বেড়েই চলবে।

আরও বলা হয়, যেহেতু ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা তাই দেশকে সুরক্ষা দিতেও দেশের মানুষকে ধর্ম আবমাননা মত জঘন্য কাজে লিপ্ত না হতে ধর্মীয় বিষয় অবমাননা বিষয়ে স্পেশাল আইন অধ্যাদেশ জারী করা একান্ত আবশ্যক। এক ধর্ম হয়ে অন্য ধর্মের অবমাননা না করতে পারে এবং নিজ ধর্মের মানুষ ও নিজ ধর্মকে কটাক্ষ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ব্যবসা ও বিনিয়োগের বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১ ঘণ্টা আগে

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

১৫ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১৬ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১৭ ঘণ্টা আগে