থানার নিরাপত্তায় আনসার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। মঙ্গলবার (৬ আগস্ট) বাহিনীটির সদর দফতরের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালত রুবেল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসারকে।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে যাওয়া মাত্রই নিরাপত্তার সব দায়িত্ব ছেড়ে নিজেদের জীবন নিয়েই সংকটে পড়ে পুলিশ। বিকাল ৩টার পর থেকে শুরু হয় থানায় থানায় দুর্বৃত্তদের হামলা। জীবন বাঁচাতে থানায় অবস্থানরত পুলিশরা যখন অসহায়, তখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের খোঁজ মেলেনি। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ সদর দফতর থেকে শুরু করে প্রায়ই প্রতিটি থানাই হামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ৫১টি থানার মধ্যে ৪টি বাদে সব থানাই কম-বেশি আক্রান্ত হয়েছে। হামলা ঠেকাতে ও নিজেরা জীবন বাঁচাতে থানায় অবস্থান করা পুলিশ সদস্যরা ছুড়েছেন নির্বিচারে গুলি। এতে হতাহতও বেড়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে একের পর এক ম্যাসেজ আসতে থাকে ডিএমপি সদর দফতরে। কিন্তু কোনও থানাতেই নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। অধিকাংশ পুলিশ কর্মকর্তার মোবাইল খোলা পাওয়া গেলেও কারও সাড়া মেলেনি।

রাজধানীর মোহাম্মদপুর থানায় গিয়ে দেখা যায়, থানার সামনের সড়ক থেকে শুরু করে কম্পাউন্ডের ভেতরের প্রতিটি গাড়ি ভাঙচুর ও আগুনে ভস্মীভূত হয়ে গেছে। থানার গেট ভাঙা। থানার ভেতরে প্রবেশ করতেই লাঠি হাতে এক যুবকের দেখা মিললো। জানালেন, তার নাম রুহুল আমিন। পেশায় মাছের বাজারের কর্মচারী।

তিনি বলেন, লোকজন থানার মালামাল লুট করে নিয়ে যাচ্ছে দেখে আমি দেখে রাখছি। অনেকেই গাড়ির বিভিন্ন অংশ নিয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করছি যতটা রক্ষা করা যায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ শিক্ষকের মাদরাসায় ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।

১০ ঘণ্টা আগে

এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২% পরীক্ষার্থী

আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।

১১ ঘণ্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত— ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক

১২ ঘণ্টা আগে

সব মামলায় জামিন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে ‘বাধা নেই’

এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।

১৩ ঘণ্টা আগে