প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে গুম হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানান গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কমিশনে এ পর্যন্ত ১ হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১ হাজার অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
কমিশন আরও জানায়, এ পর্যন্ত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি এবং ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।
বিজিবি ও পুলিশের সীমান্তবর্তী জেলা কর্মকর্তাদের কাছ থেকে ভারত থেকে পুশইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে ১৪০ জনের তালিকা পাওয়া গেছে, তবে এতে গুম হওয়া কোনো ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি।
এ ছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই-আড়াই বছরে ভারতের কারাগারে ১ হাজার ৬৭ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। গুমের শিকার কেউ সেখানে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে কমিশনের অন্যান্য সদস্য, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদরাও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
৮ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
১০ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
১০ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
১২ ঘণ্টা আগে