নির্বাচনের তারিখ নিয়ে আর কতবার বলব: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০: ০২
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে আর কতবার বলব? আজ সকালে একবার বলেছি, এখন আবার বলছি—আমি নিজেও এখনো জানি না নির্বাচনের তারিখ। দয়া করে একটু ধৈর্য ধরুন। সময় হলে সব জানতে পারবেন। নির্বাচন, মনোনয়ন, প্রতীক বরাদ্দসহ সব তারিখ নির্ধারিত সময়েই জানানো হবে।

মঙ্গলবার রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিইসি বলেছেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অন্তত ২ মাস আগে ভোটের তারিখসহ যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।'

সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরে সিইসি বলেন, 'আমরা ১৫ বছর ধরে ভোটাধিকারের জন্য লড়াই করেছি। এখন দায়িত্ব পালনের সময়। ভোট দিন, আপনার নাগরিক দায়িত্ব পালন করুন—এই বার্তাই আমরা দিচ্ছি। এর প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

সিইসি নাসির উদ্দিন বলেন, 'আমরা প্রমাণ করেছি যে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছিল। ইনশাআল্লাহ এবারও সম্ভব হবে। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে বলব, এবার আপনাদের সম্মান ফিরিয়ে আনার সুযোগ। প্রমাণ করুন, আমরা পারি।'

তিনি আরও বলেন, 'অনেক সময় দেখি, একটি সংবাদ ইতিবাচক হলেও হেডলাইন বা স্ক্রল নেতিবাচক হয়। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, হতাশ হয়। দয়া করে এমন ক্যাপশন দিন যেম মূল বার্তাটি সঠিকভাবে পৌঁছায়।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ, তাহমিদা আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আরএফইডির সভাপতি কাজী জেবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সঞ্চালনা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

২ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৩ ঘণ্টা আগে

সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শফিকুর রহমান

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে