রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সফল সমাপ্তির প্রতিশ্রুতি

বাসস

নিরাপত্তা, গুণগত মান রক্ষা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার উপর জোর দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি)-র কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য রাশিয়া তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন গতকাল (রোববার) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎকালে তার এ প্রতিশ্রুতির পুনরুক্তি করেন।

বৈঠক চলাকালে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে রাশিয়ান ফেডারেশনের স্টেট কর্পোরেশন ফর নিউক্লিয়ার এনার্জি (রোসাটম) এর মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সার্বিক তথ্য প্রদান করেন।

এসময় পররাষ্ট্র সচিব বলেন যে, এই প্রকল্পের দ্রুত সমাপ্তির উপর বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

সেইসঙ্গে, তিনি বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে রাশিয়ার মূল্যবান অবদানের প্রশংসা করেন।

বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে পররাষ্ট্র সচিব জানান।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং আলোচনায় আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের বিষয়ে সংলাপ অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা বছর ইসলামের কথা বলে এখন বলেন শরিয়া আইন মানি না: পার্থ

আন্দালিব রহমান পার্থ বলেন, আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেছেন। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, আমরা শরিয়া আইন চান না। আপনারা তো ভোটের জন্য এটা করে ফেলেছেন।

১১ ঘণ্টা আগে

পহেলা বৈশাখে মুখোশ পরা ও ভুভুজেলা বাজানো বা বিক্রি নিষিদ্ধ

১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এ সময় মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীরা যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী গেট ব্যবহার করতে পার

১৩ ঘণ্টা আগে

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনি সংবিধানের ৭২ ও ৭৩ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদান করেছেন, যা সংবিধানসম্মত। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এমন কোনো সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই বলে তিনি মত দেন।

১৫ ঘণ্টা আগে

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। কিন্তু তিনি কোন আইন বলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।

১৫ ঘণ্টা আগে