প্রতিবেদক, রাজনীতি ডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ফ্লাইট চলাচল বিপর্যস্ত। তবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন রাতের মধ্যে ফ্লাইট চলাচল চালুর আশা প্রকাশ করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি জানান, বিমানবন্দরের রপ্তানিকারক কার্গো ভিলেজ সুরক্ষিত আছে।
বেলা ২টা ১৫ মিনিটে কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হলে কেমিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়ায় তা প্রলয়ঙ্করী রূপ নেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ তিন বাহিনীর ৩৬টি ইউনিট কাজ করছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজের (আমদানি করা পণ্য মজুত স্থান) কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ১০ মিনিটের দিকে আগুন ইলেকট্রনিক্স গোডাউনে পৌঁছায়। এর মিনিট বিশেক পর কেমিক্যাল গোডাউনে দাহ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড প্রলয়ঙ্করী রূপ ধারণ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ।

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
৬ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৮ ঘণ্টা আগে