চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ। সাপটিকে জীবিত অবস্থায় ধরে নিয়ে বস্তায় ভরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক। সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে।
মিলন পাঁকা ইউনিয়নের বোগলাগুড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সাপের কামড়ে আহত মিলন আলী বলেন, সকাল থেকে পদ্মার চরে চিনা কাটছিলাম। কাজ প্রায় শেষ। একটি চিনার আটি মাথায় তুলতে যাব এ সময় একটি সাপ আমাকে কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। এখন সুস্থ আছি, কোনো সমস্যা হচ্ছে না।
স্থানীয়রা জানান, মিলন আলী চিনা খেতে কাজ করছিলেন। এ সময় একটি রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়। পরে এলাকাবাসী সবাই মিলে সাপটিকে ধরে আহত মিলনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সেলিম রেজা জানান, মিলন আলির অবস্থা বর্তমানে ভালো। অনেকেই সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঁঝার কাছে যান। কিন্তু কৃষক মিলন সেটা না করে হাসপাতালে চলে এসেছেন। তাকে সময় নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান।
২ ঘণ্টা আগে
আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।
৩ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে