জ্যোতির সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

ডেস্ক, রাজনীতি ডটকম

নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে ২৭১ রানের বড় পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ। এটি ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ। যেখানে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। এদিন অধিনায়ক জ্যোতি সেঞ্চুরির দেখা পেলেও আরেক ব্যাটার শারমিন আক্তারের সেই আক্ষেপ থেকেই যাবে। ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ব্যাটার।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙেছিল টাইগ্রেসদের। ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করে ফিরেছেন।

দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিনের শতরানের জুটিতে শক্ত ভিত পায় বাংলাদেশ। ৮২ বলে ৫৩ রান করেছেন ফারজানা। এরপর নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে আবারও বড় জুটি গড়েন শারমিন। ১৩৮ বলে ১৫২ রান এসেছে এই জুটি থেকে।

এদিন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পায় নিগার সুলতানা জ্যোতি। ১৫ চার ও এক ছক্কায় ৭৮ বলে সেঞ্চুরির দিনে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছেন টাইগ্রেস অধিনায়ক।

ইনিংসের শেষ বলে ব্যক্তিগত ১০১ রানে জ্যোতি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শারমিন। ১২৬ বলে ৯৪ রান এসেছে টাইগ্রেস এই ব্যাটারের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ১৫ এপ্রিল পরের ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ ও ১৯ এপ্রিল বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সামাজিক অবক্ষয় রোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন: তথ্যমন্ত্রী

আমাদের প্রধান কাজ এই সামাজিক অবক্ষয় রোধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। এই দুটো বিষয়কে কোনো ধরনের সংঘাত ছাড়া কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

৪ ঘণ্টা আগে

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

৬ ঘণ্টা আগে

ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে, বড় জুয়া শুরু করল অ্যাপল?

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

৬ ঘণ্টা আগে

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৭ ঘণ্টা আগে
Advertisement