প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে দুই পক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ একযোগে কাজ করে।
জানা যায়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ চলাকালে সেখানে ডিম ছুঁড়ে মেরেছেন একদল ব্যক্তি। তবে তারা কারা ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত ২ নভেম্বর ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী চলার মাঝপথে সেটি বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন একদল লোক। এই পরিস্থিতির মধ্যে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে প্রদর্শনীর মাঝপথে ওই নাটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ জনতা দাবি করে বেশ কিছু লোক শিল্পকলা একাডেমির সামনে এসে স্লোগান দিতে থাকে। এ সময় নাট্যকর্মীরা সেখান থেকে সরে যান। সাধারণ জনতা বলেছেন, ‘নিত্যপূরাণ’ নাটক প্রদর্শনী তারা আর হতে দেবে না। তবে শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে নাট্যকর্মীরা অবস্থান নেন।
সমাবেশে ডিম ছুড়ে মারার পর বক্তব্যে বিশিষ্ট নাট্যনির্মাতা মামুনুর রশীদ বলেন, ‘সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।’
নাট্যকার মাসুম রেজা বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে হামলা করে পালিয়ে গেছেন। আমরা নাট্যকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এটি করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এদের ভয়ে নাটক বন্ধ হবে না। আমরা প্রতিদিন নাটক করব। এখানে পুলিশ ছিলেন, তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’
এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শিল্পকলায় একটি নাটকের প্রদর্শনী চলছে। সে প্রদর্শনী শেষ না হওয়া পর্যন্ত তারা সমাবেশস্থলে অবস্থান করবে।

চিফ প্রসিকিউটর বলেন, "আইন অনুযায়ীই বর্তমানে পলাতক আসামিদের বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। তবে পলাতকদের গ্রেপ্তার না করা পর্যন্ত আদালতের দেওয়া রায় কার্যকর করার সুযোগ নেই। এ ছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানাসংক্রান্ত নির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হচ্ছে।"
৩ ঘণ্টা আগে
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে চায়। এ ক্ষেত্রে তাঁর সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে চলবে।
৩ ঘণ্টা আগে
র্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগাম তথ্য
৪ ঘণ্টা আগে
একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।
৫ ঘণ্টা আগে