প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতে পালাতে গিয়ে সিলেট সীমান্তে বিজিবির হাতে শুক্রবার আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আটক হওয়ার পর তিনি বিজিবিকে জানান, দুটি ছেলে তাকে মারধর করে সঙ্গে থাকা ৭০ লাখ টাকা নিয়ে গেছে।
পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিচারপতি মানিক বিজিবিকে বলেন, তিনি প্রশাসনের ভয়ে পালাচ্ছিলেন।
হাতে রশি ও গলায় কাপড় জড়ানো অবস্থায় এই বিচারপতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকান্ডের জন্য বিতর্কিত হন সাবেক এই বিচারপতি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একজন উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও সেজন্য তিনি পরে দুঃখ প্রকাশ করেন।
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন।
আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিচারপতি বিভিন্ন রায় ও বক্তব্যের জন্য আলোচিত ও সমালোচিত হন। যাকে তাকে রাজাকার বলে গালি দিতেন তিনি।
এদিকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে।
তবে কেন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে; বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছ
৯ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার (২৪ মার্চ) জেট ফুয়েলের দাম বাড়ানো নিয়ে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৯ ঘণ্টা আগে
যদিও সামগ্রিকভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে, তবে লঘুচাপের প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
১১ ঘণ্টা আগে
পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।
১২ ঘণ্টা আগে