‘তৃতীয় লিঙ্গের মানুষেরও বাঁচার অধিকার আছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘তৃতীয় লিঙ্গের মানুষেরও বাঁচার অধিকার আছে। নারী-পুরুষের মতো তৃতীয় লিঙ্গের মানুষেরও সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ বাঁচার অধিকার আছে।’

নতুন প্রণীত শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির বইয়ে থাকা ‘শরীফ-শরীফা গল্প' নামক লেখাটি বাদ দিতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের প্রতিবাদে উদীচী আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেছেন বক্তারা।

শনিবার বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে উদীচী।

সমাবেশে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি শান্তা বলেন, সমাজে নারী ও পুরুষের মতো তৃতীয় লিঙ্গের মানুষেরও অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার।

উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘শরীফ-শরীফার গল্প’ লেখাটিতে ১৯টি শব্দ সমাজব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়’ বলে মত দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। এসব শব্দ ছাড়া গল্পটি অপূর্ণ থাকে উল্লেখ করে কমিটি পুরো গল্পটিই বাদ দেয়ার সুপারিশ করেছে বলে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে জানানো হয়েছে। অথচ কোন শব্দগুলো অসঙ্গতিপূর্ণ তা বোধগম্য নয়।

সমাবেশের শুরুতে ‘সেদিন আর কত দূরে’ গানটি সমবেতভাবে পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে শুরু হয় সমাবেশ।

এতে আরও বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সংগঠক জীবানানন্দ জয়ন্ত, আকরামুল হক, প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষে রঘু অভিজিৎ রায়, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন ও সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর।

সমাবেশ সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৪ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১৫ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১৬ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে