আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবসে দলগত কাজে গুরুত্ব

বিজ্ঞপ্তি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৪০
আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত দিনব্যাপী কর্মশালা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় দলগত কাজের গুরুত্ব, পেশার মানোন্নয়ন ও প্রশাসনিক পেশাজীবীদের অবদানের স্বীকৃতির প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়।

ঢাকার একটি অভিজাত হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে এ দিবসটি উদ্‌যাপন করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনালস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (APWAB)। “আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস ২০২৫” উপলক্ষে সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় একশ প্রশাসনিক পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বার্ষিক এই আয়োজনে অংশগ্রহণকারী প্রশাসনিক পেশাজীবীরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং প্রতিষ্ঠান উন্নয়নে নিজ নিজ অবদানের গুরুত্ব আলোচনা করেন।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলুফার আহমেদ করিম, যিনি এই পেশার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন। এছাড়া শামীম হোসেন দলগত কাজের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি কর্মশালা পরিচালনা করেন।

প্রশাসনিক পেশাজীবীদের কঠোর পরিশ্রম ও নিবেদিতপ্রাণ কাজের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি ও প্রশংসা প্রদানের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়।

দিনব্যাপী আয়োজনে মধ্যাহ্নভোজ, জীবন সদস্যদের সম্মাননা প্রদানসহ নানা আনন্দঘন আয়োজন ছিল। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নতুন উদ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে