প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 'নারীর জন্য বিনিয়োগ: উন্নয়নে করবে গতিযোগ' শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী নারী সংগঠন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় নারী জোটের নেত্রী ও জাসদ সহসভাপতি উম্মে হাসান ঝলমঝ। সভা পরিচালনা করেন, জাসদের নারী বিষয়ক সম্পাদক ও নারী নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সমাজে যেদিন নারী-পুরুষ এক সঙ্গে সমানভাবে চলবে সেদিনই মানবের জয় হবে। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরেও নারীরা শ্রমের মর্যাদা পাচ্ছে না। দেশে আইন আছে তারপরও নারীরা অধিকাংশ সময় মাতৃকালীন ছুটি পায় না।
এ সময় আরো বক্তব্য দেন, জাতীয় কৃষক জোটের দফতর সম্পাদক হাছিনা আক্তার নাইনু, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক মোছা: পারভেজ আক্তার শিল্পী, আইন বিষয়ক সম্পাদক রেশমা হাবিব, জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির সদস্য শেখ শাহনাজ, জাকিয়া সুলতানা। উপস্থিতি ছিলেন, জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামসুল ইসলাম সুমন, জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোট ঢাকা মহানগর দক্ষিন সভাপতি আলাউদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে