ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বলেছে, দেশ ও গণতন্ত্রের জন্য তার আপসহীন সংগ্রামকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উদীচীর কেন্দ্রীয় সংসদের প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগ সম্পাদক মঞ্জুর মোর্শেদ মিল্টনের সই করা এক শোকবার্তায় উদীচী নেতৃবৃন্দ খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, দলীয় কর্মী-সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
উদীচীর শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এমন এক অভিভাবককে হারিয়েছে, যিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই করে গেছেন এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে উদার গণতান্ত্রিক সমাজ নির্মাণ, নারীশিক্ষার প্রসার এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার উদ্যোগ ও ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে।
এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গণতান্ত্রিক রূপান্তরে খালেদা জিয়ার ভূমিকা আপসহীন বলে মন্তব্য করে উদীচীর সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ১৯৮০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছিলেন। সবশেষ গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তার নিরবচ্ছিন্ন লড়াই ও লৌহদৃঢ় অবস্থান ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রেরণা হিসেবে কাজ করে। দেশ ও গণতন্ত্রের জন্য তার আপসহীন এ ভূমিকাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে