মেট্রো রেলের ভাড়া যাত্রীর সাধ্যের মধ্যে রাখার দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মেট্রোরেল। ফাইল ছবি

আগামী জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে মেট্রো রেলের ভাড়া ১৫ শতাংশ বেড়ে যাবে। ফলে ঢাকার স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত অনেকের জন্যই মেট্রো রেলের নিয়মিত ব্যবহার আর সাধ্যের মধ্যে থাকবে না। এ কারণে গণপরিবহন বিবেচনায় মেট্রো রেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রো রেলে ভ্যাট আরোপে এনবিআরের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে আইপিডি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরে মেট্রো রেলের বিদ্যমান ভাড়া এশিয়ার অন্য অনেক দেশের তুলনায় বেশি। ভারতের কলকাতা, পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়ার কুয়ালালামপুর প্রভৃতি মেট্রো রেলে চলাচলের ব্যয় বাংলাদেশের মেট্রো রেলের বর্তমান ভাড়ার তুলনায় কম। এরপরও পিক আওয়ারে ঢাকার মেট্রো রেলে যাত্রীর বর্তমান চাহিদা ও মাত্রাতিরিক্ত চাপ দেখে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই যে, মেট্রো রেলের বর্তমান ভাড়া মানুষের নিয়মিত যাতায়াতের সাধ্যসীমার মধ্যেই আছে।

ঢাকায় মানসম্মত গণপরিবহনের তীব্র সংকট এবং মাত্রাতিরিক্ত যানজটের কারণে অনেক মানুষ দৈনন্দিন অন্যান্য ব্যয় কাটছাঁট করে সাধ্যের অতিরিক্ত ভাড়া দিয়েই মেট্রো রেলে নিয়মিত যাতায়াত করছেন। উত্তরা–মতিঝিলের মধ্যবর্তী রুটের অনেক স্বল্প আয়ের মানুষ বিদ্যমান ভাড়াতে মেট্রো রেলে যাতায়াতের সামর্থ্য না থাকায় একান্ত বাধ্য হয়েই এই রুটের মানহীন বাসে চলাচল করছেন।

আইপিডি বলছে, মেট্রো রেলের যাত্রী পরিবহন সক্ষমতা দৈনিক ৫ লাখ হলেও এখন ঢাকায় প্রায় ৩ লাখ যাত্রী এটি ব্যবহার করছে। ফলে এখনও সক্ষমতার পুরো মাত্রায় মেট্রো রেলের ব্যবহার করতে পারছি না আমরা। এমতাবস্থায় মেট্রো রেলের ভাড়া বৃদ্ধির প্রস্তাব এটির ব্যবহারকে সংকুচিত করতে পারে।

রাজধানী ঢাকার মত মেগা সিটিতে যাতায়াত ও পরিবহনে মানসম্মত গণপরিবহন ব্যবস্থার সুযোগ মানুষের অন্যতম অধিকার। এসডিজির ধারণায় অন্যতম হচ্ছে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর যেখানে পরিসেবা ও নাগরিক সুবিধাদি সকল আয়ের মানুষের সাধ্যের মধ্যে রাখাই রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। ফলে মেট্রো রেলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের উচিত বিদ্যমান মূল্য সংযোজন কর মওকুফ সুবিধা অব্যাহত রাখা।

মেট্রো রেলে ভ্যাট বসাতে এনবিআরের প্রদেয় যুক্তি 'আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে সব ধরনের করছাড় কমাতে হবে' যথার্থ নয় এবং ফলে অগ্রহণযোগ্য। মেট্রো রেলের মত গণপরিবহনে আইএমএফ এর নীতির অতিসরলীকরণ ও অপপ্রয়োগ একেবারেই কাম্য নয় বলে মনে করে আইপিডি।

বাংলাদেশ অর্থনীতি সমিতির বরাত দিয়ে আইপিডি বলেছে, দেশের ৮৭ শতাংশ ধনী এবং উচ্চ-মধ্যবিত্ত নাগরিক আয়কর দেন না। ধনী-গরিবের গণপরিবহন মেট্রো রেলে ভ্যাটের মত পরোক্ষ কর বসিয়ে রাজস্ব আদায় না করে ধনীদের আয়কর এর মত প্রত্যক্ষ কর বাড়ানোতে জাতীয় রাজস্ব বোর্ডের নজর দেওয়া উচিত বলে মনে করে আইপিডি।

একইসঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়, ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং এনবিআর এর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে মেট্রো রেলের সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করবার দাবি জানিয়েছে আইপিডি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে