প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারী সমাবেশ করেছে বাংলাদেশ নারী মঞ্চ।
বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মঞ্চ’র কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, নারী নেত্রী জোছনা আক্তার ও মমতাজ বেগম প্রমুখ।
সমাবেশে নারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারীরা নানাভাবে বৈষম্যের শিকার। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে কতিপয় দুষ্কৃতিকারী এক হিন্দু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ওই নারী দুবারের মতো ধর্ষিত হলো। এতে করে গোটা দেশের নারী সমাজ লজ্জিত, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ কারণে নারীর সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাহত হবে, যা দেশ ও সমাজের জন্য ক্ষতি বয়ে আনবে।
নারী নেতৃবৃন্দ আরো বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পর দেশের মানুষ আশা করেছিল এবার দেশ থেকে সকল ধরনের বৈষম্য নিপীড়নের অবসান ঘটবে। কিন্তু বিগত ১০ মাসে এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি বরং অবনতি ঘটেছে। আজ দেশের নারী সমাজ সমাজে নির্ভয়ে নিশ্চিন্তে চলাফেরা করতে পারছে না।
যৌথবাহিনী, পুলিশ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে তারা মুরাদনগরে নারী ধর্ষণকারীকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সংখ্যালঘুদের মন্দির ও বাড়ি-ঘরে হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে পল্টন মোড়ে এসে শেষ হয়।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে