ঈদের ছুটিতে কাজ করালে তাৎক্ষণিক মজুরি দেওয়ার আহ্বান ডিইউজের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

পনিত্র ঈদুল ফিতরে বাণিজ্যিক কারণে যেসব প্রতিষ্ঠানে সাংবাদিকরা ছুটির দিনেও কাজ করবেন তাদের প্রাপ্য মজুরি তাৎক্ষণিকভাবে পরিশোধের আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

আজ সোমবার ( ৮ এপ্রিল) এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, উৎসব ছুটি ভোগ করা শ্রমজীবী মানুষের অধিকার। এসব দিনে ডিউটি করানো হলে শ্রম আইন অনুযায়ী তাদের প্রাপ্য পরিশোধ করতে হবে।

এর ব্যত্যয় যেন না ঘটে তার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করে নেতৃবৃন্দ বলেন, ছুটির দিনে সাংবাদিক-কর্মচারীরা প্রাপ্য মজুরী না পেলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। এসময় সকল সংবাদমাধ্যমে কর্মরত ও ছুটিতে থাকা সাংবাদিক-কর্মচারীদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানান ডিইউজে’র নেতৃবৃন্দ এবং বলেন, ঈদের প্রতিটি মুহুর্ত হউক আনন্দময়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে