প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবৈতনিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছাতা, রেইনকোট ও মশারি বিতরণ করেছে ইনার হুইল ক্লাব ধানমন্ডি।
গত রোববার (২৭ জুলাই) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার, সাবেক ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামসুন নাহার হক রুবি, ইনার হুইল ক্লাব ধানমন্ডির প্রেসিডেন্ট নাজনিন নাহার ও অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইনার হুইল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট নাজনীন নাহার। তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টির কারণে যেন শিক্ষার্থীদের স্কুলে যাওয়া থেমে না যায়, সে কারণে তাদের ছাতা ও রেইনকোট দেওয়া হয়েছে। এ ছাড়া এ সময় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপদ্রব বেশি থাকে। এ কারণে তাদের মশারি দেওয়া হয়েছে।
ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার বলেন, সব মায়েরা সংগ্রাম করে তাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ইতিবাচক পথেই এগিয়ে চলেছেন। ইনার হুইল ক্লাবের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা আমরা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে সাবেক ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামসুন নাহার হক রুবি বলেন, ইনার হুইল ক্লাব সবসময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এরই ধারাবাহিকতায় আমরা বর্ষাকালে ২০টি শিশুকে ছাতা ও ৩০ জনকে রেইনকোট দিয়েছি।
শামসুন নাহার আরও বলেন, বাংলাদেশে এখন বহু মানুষ মশার কামড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এটাকে প্রতিরোধের জন্য আমরা শিশুদের অভিভাবকদের মাঝে ৪০টি মশারি বিতরণ করেছি।
ইনার হুইল ক্লাব ধানমন্ডির পক্ষ থেকে দুঃস্থ তাজিন আফরিদাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়, যেন এই মেশিন দিয়ে কিছু আয় করে তিনি তার সংসারে অবদান রাখতে পারবেন।
ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিন হায়দার ইনার হুইল ক্লাব ধানমন্ডির কাজের প্রসংসা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ইনার হুইল ক্লাব ধানমন্ডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও তারা যেন এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখেন, সে প্রত্যাশার কথা জানান তিনি।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে