ডেস্ক, রাজনীতি ডটকম

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফর ফিউচার লিডার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেটকম গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড আবদুল্লাহ আল মামুন ও ফাহমিদুল আলম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, সিএসই বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটররা।
উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে সেমিনারের গুরুত্বসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের কি-নোট স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম তার বক্তব্যে এআই নিয়ে কাজের প্রতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন এবং জীবনকে নতুনভাবে শুরুর তাগিদ দেন। প্রথম পর্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার। তিনি ক্যারিয়ার গঠনে এআই-এর গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
সেমিনারের দ্বিতীয় পর্বে নেটকম লার্নিং গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য এবং এআই বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। সিএসই বিভাগের চেয়ারম্যানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে